বিমানের এক সেবিকার গায়ে গরম পানি ছুড়ে মারলেন এক যাত্রী। যার জেরে মাঝ পথ থেকেই ব্যাংককে ফিরিয়ে আনা হয় বিমান। শনিবার থাই এয়ার-এশিয়ার এক বিবৃতিতে এ কথা জানানো হয়৷

এই বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার নানজিং এর উদ্দেশে ব্যাংকক থেকে উড়ান দেয় বিমানটি৷ কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমান সেবিকাকে লক্ষ্য করে গরম পানি ছোড়ে এক চিনা যাত্রী। এই ঘটনায় আহত হন তিনি। বিমানের মধ্যেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন তার সহকর্মীরা। এমনকী ওই যাত্রী বিমান সেবিকাকে গালিগালাজও করেন বলেও অভিযোগ। এই ঘটনার পরই বিমানের মুখ ঘুরিয়ে দেয় চালক। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে প্রকাশ করেছে চায়না ন্যাশনাল রেডিও। ভিডিওতে দেখা গিয়েছে, গরম পানির সঙ্গে ওই বিমানকর্মীর দিকে  নুডলসও ছুড়ে মারা হচ্ছে- ওয়েবসাইট।

জেএ