তিন সপ্তাহ আগের প্রাণঘাতী এক ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই তুরস্কে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির মধ্যাঞ্চলীয় আনাতোলিয়া প্রদেশের নিগদে শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, তুরস্কের মধ্যাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তবে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদ বলেছে, আনাতোলিয়া প্রদেশের নিগদে শহরে শনিবার আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৭ কিলোমিটার। দুপুর ১টা ২৭ মিনিটে নিগদের বোর জেলায় এই ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুওয়াত ওকতে বলেছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করতে মাঠে নেমেছে উদ্ধারকারী দল।

এইচএম