শিশুরা সব না বুঝলেও আবেগ অনুভূতি কিন্তু পুরোদমেই থাকে। বিজ্ঞানীদের হিসাবে, দুই মাস বয়সেই একটা শিশুর বোধবুদ্ধি হওয়ার মতো মস্তিষ্কের উন্নয়ন ঘটে।

তবে বেশিরভাগ অংশ জুড়েই থাকে সম্ভবত কান্না। কিন্তু রাগলে কেমন লাগবে এসব পিচ্চিদের!

ইউটিউব ইউজার মিগুয়েল ফেলিক্স গাত এমন একটি ভিডিও আপলোড করেছেন, যেটা দেখলে শিশুটিকে আপনার বিশ্বের সবচেয়ে রাগী বলে মনে হবে।

সে খেলে না, অন্যের সাথে কথা বলে না, কারো সঙ্গে খুনসুঁটিতেও কোনো প্রবৃত্তি নেই। রাগে অগ্নিশর্মা হলে যেমন মুখাবয়ব দাঁড়ায়: ভ্রু কুঁচকে, জ্বলজ্বল আগুনঝরা চোখে, দম ধরে বসে থাকে সে।

তবে একজনই মানুষ তার অভিমান ভাঙতে পারেন, তিনি হলেন তার মা। কারণ…মায়ের আছে জাদুকরি ক্ষমতা!!!

এসএইচ