রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের সপ্তগ্রামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

রাজধানী ছাড়া দেশের চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জে এবং ফেনীতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার সকালে জম্মু-কাশ্মির এবং হরিয়ানায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। হরিয়ানার ঝাজ্জারে স্থানীয় সময় সকাল ৫ টা ৪৩ মিনিটে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। অপরদিকে জম্মু-কাশ্মিরে স্থানীয় সময় ৫টা ১৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং এবং বিহারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৫ থেকে ৩০ সেকেন্ড সময় পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। এএস