ব্রিটেনের ম্যানচেস্টারে অ্যারিনা স্টেডিয়ামে হামলার পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযানে সন্দেহভাজন ১ জনকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। ছরলটন শহরে মরিসন সুপার মার্কেটের বাহিরের থেকে এই আটক করা হয়।
মঙ্গলবারে বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ব্যাক্তির অফিসিয়ালি নাম জানা না গেলেও তার বয়স ২৩ বছর বলে নিশ্চিত করে পুলিশ।
তার আগে সোমবার ম্যানচেস্টারে হামলায় পুলিশ হামলাকারীর নাম প্রকাশ করে যেখানে দেখা যায় হামলাকারীর নাম সালমান আবেদি। সে ব্রিটিশ নাগরিক এবং লিবিয়া থেকে এসেছে।
গ্রেফতারকৃত ব্যাক্তির তথ্য অনুসারে দুইটি বাড়িতে বিশেষ অভিযান চালায় ব্রিটেনের পুলিশ বাহিনী। বাড়িগুলো ম্যানচেস্টার অঞ্চলে অবস্থিত। অভিযানের সর্বশেষ তথ্যমতে বাড়িগুলো থেকে কিছু বিস্ফো্রকের নমুনা সংগ্রহ করে পুলিশ।
উল্লেখ্য ম্যানচেস্টারে জঙ্গি হামলায় সর্বশেষ তথ্যমতে এ পর্যন্ত প্রায় ২২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৫৯ জনের মতো। এখনো অনেকে নিখোঁজ আছে বলে জানা যায় স্থানীয় সংবাদ মাধ্যমে। এই হামলার দায় স্বীকার করেছে আইএস।
জেড





