জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলে ক্ষমতা চ্যুতি করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য গোয়েন্দা যুদ্ধও করছেন পুতিন! মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এমনটিই দাবি করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ন্যাটো জার্মানিতে গোয়েন্দা যুদ্ধ’র আলামত খুঁজে পেয়েছে যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইশারায় চলছে। প্রতিষ্ঠানটির স্ট্রাটেজিক হাই কমিউনিকেশন সেন্টারের প্রধান ইয়ানিস সারতোস জানান, অভিবাসী সমস্যাকে জার্মানীর সাধারণ মানুষের সামনে তুলে ধরে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলা হচ্ছে। কার্যসিদ্ধির জন্য রাশিয়া জার্মানীতে গোয়েন্দা যুদ্ধ শুরু করেছে। মার্কেলকে ক্ষমতাচ্যুত করাই পুতিনের উদ্দেশ্য।

জানা যায়, ২০১৪ সালের শুরুর গোড়ার দিকে ক্রিমিয়া সংকটের কারণে রাশিয়ার ওপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞা আরোপিত হয়। এতে রাশিয়া ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। নিষেধাজ্ঞার অন্যতম প্রধান সমর্থক ছিলেন অ্যাঙ্গেলা মার্কেল। মূলত এমন সমর্থনের কারণে রুশ প্রেসিডেন্ট পুতিন ক্ষেপে যান এবং মার্কেলকে ক্ষমতাচ্যুত করতে চান।

লিথুনিয়ার রাজধানী রিগায় প্রভাবশালী দৈনিক অবজারভারকে দেয়া সাক্ষাৎকারে সারতোস বলেন, ইউরোপের বিভিন্ন জাতির উগ্র গোষ্ঠীগুলোকে রাশিয়া গোপনে অর্থ জোগান দেয়। মস্কো বর্তমানে উগ্র গোষ্ঠীগুলোকে উসকে দিয়ে অ্যাঙ্গেলাকে ক্ষমতাচ্যুত করতে মনোবাসনা পোষন করেছে।

তবে সারতোস বলেন, ন্যাটোর মুখপাত্র নয়, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই কথাগুলো বলেছি। রাশিয়া পুরো ইউরোপে একটি নেটওয়ার্ক গঠন করতে চায় যার মাধ্যমে মহাদেশকে মস্কোয় বসে নিয়ন্ত্রণ করা যায়। তবে এধরণের বক্তব্যের কোন দালিলিক প্রমাণ দেননি ন্যাটোর এই মুখপাত্র।

এসটি