ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর ট্রেনিং এয়ারক্র্যাফট জ্যাগুয়ার। রাজস্তানের পোখরানের কাছে ট্রেনিং চলাকালে এই বোমারু বিমানটি হঠাতই ভেঙে পড়ে। পাকিস্তান-ভারত প্রবল উত্তেজনার মধ্যে বিমানটি বিধ্বস্ত হলো।
বিমানে থাকা দুজন পাইলট অবশ্য বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। কী করে ভেঙে পড়ল, তা জানতে ইতিমধ্যে ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেয়া হয়েছে। বিমান ভেঙে পড়ার পিছনে কোনো অন্তর্ঘাত রয়েছে কিনা তাও জানার নির্দেশ দেয়া হয়েছে।
তবে সূত্রে খবর, প্রাথমিক তদন্তে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি পাওয়া গেছে।
পোখরানে ট্রেনিং দেয়ার কাজে নিয়োজিত ছিল ভারতীয় বিমানবাহিনীর অন্যতম জ্যাগুয়ার এয়ারক্র্যাফটি।
সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএম





