ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীরা শতাধিক সিরিয় সৈন্যকে হত্যা করেছে।

সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তাবকা বিমান ঘাটি থেকে হামা প্রদেশের দিকে পলায়ন করার সময় তাদের বন্দি করে আইএস।

আইএস'র একটি টুইটার একাউন্টে বলা হয়, তারা প্রায় ২০০ জনকে হত্যা করেছে।

বুধবার অনলাইনে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা যায়, শতাধিক সৈন্যকে লাইনে দাড়া করানো হয়। এরপর তাদেরকে বন্দুকের নলের মুখে মরুভূমি দিয়ে হাটিয়ে নিয়ে যাওয়া হয়। এসময় সৈন্যদের পরনে ছিল অন্তর্বাস। সূত্র: বিবিসি।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই