উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠান।
নিউইয়র্কের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশী কমিউনিটির প্রায় ছয় শ ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করেছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস।
গত বৃহস্পতিবার ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে আয়োজন করা হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠানের।
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে আনন্দ-উচ্ছাসে এসব সামগ্রী গ্রহণ করে ছাত্রী-ছাত্রীরা। এসময় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন,
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক প্রেসিডেন্ট মোঃ শামীম মিয়া ও মাহবুব আলম, মদিনা মসজিদের প্রেসিডেন্ট মোঃ নাসির উদ্দিন,পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্তাধিকারী গৌরব কোঠারী
(মি. জি), ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের উপদেষ্টা কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রব ধলা মিয়া, মূলধারার রাজনীতিক জো বামোস, সংগঠনের উপদেষ্টা আবদুল মুহিত, জুনেদ আহমদ চৌধুরী ও মোঃ রফিকুল ইসলাম,
জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী, আশরাফুল হক চৌধুরী রিপন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ আহমেদ। এ সময় অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, প্রফেসর আমিনুল হক (চুন্নু) প্রমুখ।
এসএম





