ইরাকি বিমান বাহিনীর হামলায় আল আনবার প্রদেশে আইএসআইএল-এর অন্তত ৩০০ যোদ্ধা নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের ‘আনাহ’ ও ‘রাওয়াহ’ এলাকায় আইএস গোষ্ঠীর নানা অবস্থানে হামলা চালায় ইরাকি বিমান বাহিনী।

ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী এক বিবৃতিতে এই খবর দিয়েছে।

প্রাথমিক হিসেব অনুযায়ী নিহত আইএস যোদ্ধার সংখ্যা ৩০০’রও বেশি বলে জানানো হয়েছে। তবে স্থানীয় এক নেতা নিহতের সংখ্যা ৪০০ বলে উল্লেখ করেছেন।

ইরাকের সশস্ত্র বাহিনী আল-আনবার প্রদেশের কেন্দ্র রামাদি’র পশ্চিমে ‘আর রুমানেহ’ ও ‘আল-বাগুজ’ অঞ্চলে আইএস-এর বৃহত্তম আশ্রয়-কেন্দ্রগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে খবরে বলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আইএস যোদ্ধাদের সহায়তা দেয়ার জন্য সিরিয়া থেকে অনেকে ইরাকে ঢুকেছে। সূত্র : রেডিও তেহরান

 

এসএইচ/এমএ