নতুন করে প্রায় পৃথিবী আকৃতির ৭ টি গ্রহের সন্ধান পেয়েছে নাসা। নাসার ভাষ্যমতে এই ৭টি গ্রহের জীব ও পানির অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধারণা করা হচ্ছে এখানের বায়ুমণ্ডল প্রায় পৃথিবীর কাছাকাছি যার ফলে মানুষ বসবাস করা সম্ভব হবে। কিন্তু পানির উচ্চতা স্বাভাবিক বসবাসযোগ্য অঞ্চল থেকে অনেক উচুতে বলে হয়ত মানব সম্প্রদায়ের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

এই গ্রহগুলো একটা তারকাকে আবর্তিত করে আছে যেটা ট্রাপিস্ট ১ এর খুব কাছাকাছি অবস্থান করছে এবং যার দূরত্ব পৃথিবী থেকে ৩৯ আলোকবর্ষ। পৃথিবীর বাহিরে বসবাস উপযোগী গ্রহ আবিষ্কারের ক্ষেত্রে এ্টা বিজ্ঞানের অনেক বড় সফলতা বলে দেখছেন নাসার বিজ্ঞানীরা
গতকাল মধ্যরাতে একটি টুইটার পোষ্টের মাধ্যমে নাসা তাদের এই অবিস্মরণীয় আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করে। থমাস জুরবুছেন ওয়াশিংটনের নাসার সহকারী এডমিনিস্ট্রেটর পোষ্টে উল্লেখ করেন, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্যও যারা চিন্তা করেন আসলে কি আমরা এই পৃথিবীতে একা? নাকি আরও কিছু আছে এর বাহিরে।

সাতটি গ্রহ ট্রাপিস্ট-১ এর এতই কাছাকাছি অবস্থান করছে যে কেউ একটি গ্রহের উপরিভাগে যদি দাড়ায় তাহলে অন্য একটি গ্রহের উপরিভাগ দেখতে পাবে।
জেড





