পাপুয়া নিউ গিনির পশ্চিমাঞ্চলে অবতরণের চেষ্টাকালে একটি হাল্কা বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা অস্ট্রেলীয় পাইলটসহ ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

অস্ট্রেলীয় ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, সানবার্ড এভিয়েশনের বিমানটি কিয়ুনগা বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে নিকটবর্তী জলাভূমিতে বিধ্বস্ত হয়। এতে বিমানটির অস্ট্রেলীয় পাইলটসহ সব যাত্রী নিহত হন।

পাপুয়া নিউ গিনিতে ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত ২০টিরও বেশি বিমান বিধ্বস্ত হয়েছে। বন্ধুর ভূমিরূপ ও সংযোগ সড়ক অপ্রতুল হওয়ায় দেশটির অনেক বাসিন্দাকেই বিমান যোগাযোগের উপর নির্ভর করতে হয়।

এমবি