আমেরিকার ২৯ অঙ্গরাজ্যের তিন লাখের বেশি নাগরিক দেশটি থেকে বের হয়ে যাওয়ার দাবি সংবলিত আবেদনপত্রে স্বাক্ষর করেছেন।  
আবেদনে মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্রের বরাত দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার স্বার্থে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেখানে এক অঙ্গরাজ্যকে অন্যের সঙ্গে আবদ্ধ রাখার রাজনৈতিক বন্ধন এক ব্যক্তিকে ছিন্ন করে ফেলতে পারে। এ সব আবেদনকারী শান্তিপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার অধিকার দেয়ার দাবি করেছেন। আর তাদের দাবি মানা না হলে এ প্রশ্নে গণভোট আয়োজনে আহ্বান জানিয়েছেন তারা।
আবেদনে স্বাক্ষরকারীরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক সংস্কার অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। এছাড়া, মার্কিন সরকার গত দু’বছর ধরে নাগরিকদের স্বাধীনতা ভোগের অধিকারকে বিনষ্ট করেছেন।
অর্থনৈতিকভাবে সবচেয়ে চাঙ্গা হিসেবে পরিচিত টেক্সাস অঙ্গরাজ্য প্রথম আমেরিকা থেকে বের হয়ে আসার এ আন্দোলন শুরু করে। গত সোমবার পর্যন্ত ৭০ হাজার টেক্সাসবাসী হোয়াইট হাউজের ওয়েব সাইটে তাদের দাবি জানিয়ে স্বাক্ষর করেছেন। ২৯টি অঙ্গরাজ্যের স্বাক্ষরকারীদের মধ্যে রিপাবলিকান দলের সমথর্করাও আছেন বলে জানা গেছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]