সুখে থাকলে যা হয় আর কি! উন্নত দেশগুলোর নাগরিকদের অবস্থাও হয়েছে তাই। বিয়ার খেয়ে মনের সুখে টেলিভিশন দেখছিলেন অস্ট্রেলিয়ার অধিবাসী জেসন। কিন্তু হঠাৎ করেই কে যেন বাইরে থেকে তাকে ডাকল!
আসলে কেউ ডাকেনি। কিন্তু তার কাছে মনে হয়েছে কেউ তাকে ডেকেছে। সেই ডাকে সাড়া দিয়ে তিনি বাড়ির আঙ্গিনায় বিশাল বাগানে বের হলেন। কিন্তু মজার ব্যাপারটি ঘটেছে তখনই। বাগানের বড় বড় ঘাসের মাঝে তিনি হারিয়ে গেলেন।
হ্যাঁ, ঘটনা সত্যি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার স্থানীয় এনটি নিউজের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, জেসন নামের ওই ব্যক্তির ২০ একর জমির ওপর রয়েছে বাগান। বাগানে বড় বড় ঘাস রয়েছে। কিন্তু তাই বলে নিজের বাগানের ঘাসের মাঝে হারিয়ে যেতে হবে!
ঘর থেকে বের হওয়ার সময় সাথে একটি মোবাইল নিয়েছিলেন। ঘাসের মাঝে 'হারিয়ে' গিয়ে তিনি ইমার্জেন্সি নাম্বারে ফোন দেন। কিন্তু মোবাইলের অপর প্রান্ত থেকে জবাব আসে যে, তিনি এখন কোন জরুরি অবস্থার মধ্যে নেই। এর পরপরই মোবাইলের ব্যাটারি লো হয়ে যায় এবং মোবাইল বন্ধ হয়ে যায়।
তবে, অবশেষে পুলিশ তাকে বাড়ির আঙ্গিনায় খুঁজে পেয়েছে। এই ঘটনার জন্য জেসন নিজেকেই 'স্টুপিড' বলে গালি দিয়েছেন। তার নাম হয়ে গেছে 'স্টুপিড জেসন'। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
নিজের বাগানেই হারিয়ে গেলেন 'স্টুপিড জেসন'!
সুখে থাকলে যা হয় আর কি! উন্নত দেশগুলোর নাগরিকদের অবস্থাও হয়েছে তাই। বিয়ার খেয়ে মনের সুখে টেলিভিশন দেখছিলেন অস্ট্রেলিয়ার অধিবাসী জেসন। কিন্তু হঠাৎ করেই কে যেন বাইরে থেকে তাকে ডাকল!





