জার্মানিতে একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জন নিহত হয়েছে এবং মারাত্মকভাবে আহত হয়েছে ৩ জন।
ঘটনাটি ঘটে জার্মানির সুইস বর্ডারের কাছাকাছি কন্সটেনজ্ শহরের গ্রে নামক একটি নাইট ক্লাবে। ঘটনার এক পর্যায়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সাথে বন্দুকধারীর গুলি বিনিময় হয়। এক পর্যায়ে বন্দুকধারী আহত হয়।
আহত বন্দুকধারীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বন্দুকযুদ্ধে জার্মানির এক পুলিশ সদস্যও গুরুতরভাবে আহত হয়।
৩৪ বছর বয়সী এই বন্দুকধারীর হামলার পিছনে কোন কারণ এখনো পর্যন্ত খুজে পায়নি পুলিশ।
জেড





