এই প্রথমবারের মত ফিলিস্তিনি নারী হিসেবে লায়লা মোরান ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন।
এবার ব্রিটেনের নির্বাচনে সংখ্যালঘু রাজনীতিবিদদের অংশগ্রহণ আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি বৈচিত্রময় হিসেবে দেখা যাচ্ছে।
লিবারেল ডেমোক্রেট প্রার্থী হিসেবে লায়লা মোরান পশ্চিম অক্সফোর্ড ও আবিংডন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী ও স্বাস্থ্যমন্ত্রী নিকোলা ব্লাকউডকে ৮১৬ ভোটে পরাজিত করেন।
লায়লা মোরান তার নির্বাচনী প্রচারণায় বৈষম্য হ্রাস করে অধিকতর সাম্য প্রতিষ্ঠা, মানবাধিকার ও গর্ভপাতের মত ইস্যুগুলো নিয়ে বেশ সোচ্চার ছিলেন। ১১ জন সংখ্যালঘু এমপি বা ‘ক্লাস অব ২০১৭’ এর অন্যতম সদস্য তিনি। তার পিতা ব্রিটিশ ও ইইউ রাষ্ট্রদূত।
মা ফিলিস্তিনি ও জেরুজালেমের বাসিন্দা ছিলেন। ফিলিস্তিন বলেই লায়লা মোরান নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি বলেন, ঘরে খাবার টেবিলেও সবসময় রাজনীতি কথা বলার মত একটি বিষয় ছিল আমাদের পরিবারে।
এভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হয়ে উঠি। সংসদে আমি আমার ভোটারদের নিয়ে কথা বলব এবং এ দায়িত্বকে আমি সন্মানজনক বলে মনে করি।
নির্বাচিত হবার আগে লায়লা মোরান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যায় অধ্যাপনা করতেন এবং স্থানীয় কম্যুনিটি এ্যাক্টিভিস্ট হিসেবে তার বেশ পরিচিতি ছিল।
ব্রিটেনের এবারের নির্বাচনে প্রথমবারের মত এক শিখ নারী প্রিত কাউটর গিল এমপি নির্বাচিত হয়েছেন।
জেড





