নাইজেরিয়ায় বোকো হারামের ২০০ সদস্য নিহত হয়েছে। সহিংসতা মোকাবেলায় দেশটির সরকার চাদের সেনাবাহির আশ্রয় নেওয়ার পর বিশেষ অভিযানে এ প্রণহানির ঘটনা ঘটে।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গামবারু ও এনগালায় মঙ্গলবার এই অভিযান চালায় চাদের সৈন্যরা। বুধবার এ তথ্য দিয়েছে দেশটির সেনাবাহিনী।
এদিকে ফোটোকল শহরে বুধবার বোকো হারাম হামলা চালিয়েছে। তবে টেলিফোনে খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাদের সেনাবাহিনী। এতে বোকোর হারামের সদস্যরা পালিয়ে যায়।
কেএইচ





