শ্রীলঙ্কার রাজধানীসহএর আশেপাশে গির্জা এবং হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২১ জনে পৌঁছেছে। এছাড়া, আহত হয়েছে আরও পাঁচ শতাধিক।
পুলিশ বলছে, স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজন মারা গেছে। এর ফলে নিহতের সংখ্যা বেড়েছে। হামলায় জড়িত সন্দেহে এই পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজিল্যান্ডের মসজিদে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় ‘ইস্টার সানডে’পালনরতদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন।
গত (২১ এপ্রিল) রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশেপাশে তিনটি গির্জা, চারটি বড় হোটেল ও আরও কয়েকটি জায়গায় একের পর এক বোমা হামলা হয়।
হামলার জন্য শ্রীলঙ্কার সরকার স্থানীয় চরমপন্থী দল ন্যাশনাল তাওহিদ জামাতকে (এনটিজে) দায়ী করেছে। তাদের সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশ রয়েছে বলে মনে করছে দেশটির সরকার। আটক সবাই এনটিজে'র সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় ‘ইস্টার সানডে’পালনরতদের ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে, শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী রুয়ান বিজয়বর্ধন দেশটির জাতীয় সংসদে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে যে, নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।”
এসময় জামিয়াতুল মিল্লাতু ইব্রাহিম নামের স্থানীয় একটি ধর্মীয় গোষ্ঠীর নাম উল্লেখ করে তিনি বলেন, “জেএমআই’কে সঙ্গে নিয়ে ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এই হামলা চালিয়েছে।”
এমবি





