এলাকার এক লম্পটের লালসার শিকার হয়ে অভিযোগ দিতে এসেছিলেন নারী কমিশনারের কাছে। নারী কমিশনারও পুরো বিষয়টি শুনছিলেন।
কিন্তু কথা বলার এক পর্যায়ে ওই ধর্ষিতার সঙ্গে সেলফি তুলে ফেললেন কমিশনার। তাও একেবারে খোশমেজাজে।
ব্যস, বেঁধে গেল বিপত্তি। পুরো ভারতজুড়ে আলোচনার ঝড় শুরু হয়েছে এ নিয়ে। সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা সমালোচনার ঝড় বয়ে দিচ্ছেন সেই নারী কমিশনারের উপর।
কাণ্ডটি যিনি ঘটিয়েছেন তার নাম সুমন শর্মা। শর্মা রাজস্থানের নারী কমিশনার।
তাকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ওই কমিশনার হাসিমুখে সেলফি তুলছেন ধর্ষণের শিকার নারীর সঙ্গে।
জেড





