হিমালয়কন্যা নেপালের পোখরায় ভূমিকম্পের উৎস হওয়ায় প্রবল ভূকম্পনের প্রভাব থেকে রক্ষা পায়নি এ পাহাড়দেবতাও। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ে হিমবাহ ধসে অন্তত মৃত্যু ১৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
নেপালের সেনাবাহিনী উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
এছাড়া অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হতাহতের তালিকায় পর্বতারোহনে পথপ্রদর্শক শেরপা ও বিদেশি নাগরিকরা রয়েছেন।
বলা হচ্ছে হিমালয়ের কুম্ভ অঞ্চল এবং নিকটবর্তী পর্বতারোহীদের বেসক্যাম্পের ঠিক মাঝ বরাবর এ হিমবাহ ধসের ঘটনা ঘটে। নেপালের পর্বতারোহী নিয়ন্ত্রণ সংস্থা ও পর্যটন মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
বেঁচে যাওয়া একজন পর্বতারোহী অর্জুন বাজপেয়ী দূরালাপনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেছেন, তারা ধারণা করছেন ১০-১৫ জন টর্বতারোহী হিমবাহের আড়ালে আটকা পড়ে আছেন।
জেআই





