যুক্তরাষ্ট্রের সুপার স্টোর অপারেটর সেফওয়ে কিনে নিতে যাচ্ছে সেরবেরাস ক্যাপিটাল। এই মালিকানা বিনিময়ের মূল্য ধরা হয়েছে ৯৪০ কোটি মার্কিন ডলার।
১৯১৫ সালে প্রতিষ্ঠিত সেফওয়ে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম গ্রোসারী স্টোর অপারেটর। যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিষ্ঠানটির ১৩৩৫টি সুপার স্টোর রয়েছে।
সেফওয়ে কেনার জন্য গত অক্টোবর থেকে চেষ্টা চালিয়ে আসছিল সেরবেরাস। একাধিক বৈঠকের পর সম্প্রতি ৯৪০ কোটির বিনিময়ে স্বত্ত হস্তান্তরের প্রস্তাব সম্মতি দেয় সেফওয়ের পরিচালনা পর্ষদ।
চুক্তি অনুযায়ী প্রতি শেয়ারের বিনিময়ে ৩২ দশমিক ৫ ডলার পাবেন সেফওয়ের শেয়ারধারীরা।
সেফওয়ের আগে অ্যালবার্টসনস নামের আরক গ্রোসারি স্টোর অপারেটরের মালিকানা কিনে নিয়েছিল সেরবেরাস। ধারণা করা হচ্ছ, সেফওয়ে এবং অ্যালবার্টসনস মিলে যুক্তরাষ্ট্র জুড়ে ২৪০০ আউটলেটের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলতে যাচ্ছে সেরবেরাস। যা প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গ্রোসারি স্টোর অপারেটরে পরিণত করতে পারে। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
সেফওয়ে কিনে নিতে যাচ্ছে সেরবেরাস
যুক্তরাষ্ট্রের সুপার স্টোর অপারেটর সেফওয়ে কিনে নিতে যাচ্ছে সেরবেরাস ক্যাপিটাল। এই মালিকানা বিনিময়ের মূল্য ধরা হয়েছে ৯৪০ কোটি মার্কিন ডলার। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত সেফওয়ে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম গ্রোসারী স্টোর অপারেটর। যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিষ্ঠানটির ১৩৩৫টি সুপার স্টোর রয়েছে।





