০৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তুরস্কের একটি ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাবে (চাগালোগ্লু লায়ন্স ক্লাব) ‘Bangladesh: A land of immense possibilities’ শিরোনামে বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরে একটি উপস্থাপনা করে। লায়ন্স ক্লাবের সদস্যরা যারা তাঁদের নিজ কর্মক্ষেত্রে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশ কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য নেতৃত্বে স্বাধীন ও সার্বভৌমদেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের সংক্ষিপ্ত ইতিহাসের উপর আলোক পাত করে কনসাল জেনারেল ড. ইসলাম বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সমৃদ্ধির কথা উল্লেখ করেন। বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের বর্ণনা দিয়ে তিনি দু’দেশের মধ্যে বিরাজমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে যুগপৎ উন্নয়নের উপর বিশেষ জোরআরোপ করেন। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের ভূমিকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই স্যুটি দু'দেশের মধ্য কার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠতর ও শক্তিশালী করেছে।

সম্প্রতি বাংলাদেশ ভ্রমন করে আসা গুনায়দিন ইন্টারন্যাশনালের সম্পাদক আহমেদ চোসকুনায়দিন বাংলাদেশে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেবলেন বাংলাদেশের অভূত পূর্ব প্রবৃদ্ধি, উন্নয়ন ও অর্জন দেখে তিনি অভিভূত হন। উপস্থিত সকলকে বিশেষ করে ব্যবসায়ী ও বিনিয়োগ কারীদের বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ করার জন্য তিনি ব্যাপক ভাবে উৎসাহিত করেন। চাগালোগ্লু লায়ন্স ক্লাবের সভাপতি গুরহান কোসে তাঁর স্বাগত বক্তব্য বলেন এ ধরনের অনুষ্ঠান দু’দেশের মানুষের মধ্যে বোঝাপড়া সুসংহত করণে কার্যকরী ভূমিকা পালন করে। অনুষ্ঠান আয়োজনের জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানিয়ে তিনি বাংলাদেশের সাথে সামনের দিনগুলিতে অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্তকরেন।

এ ধরনের অনুষ্ঠান দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় ও দৃঢ় করার পাশাপাশি তুরস্কে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করণে অর্থবহ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এসএম