পরিবারে নারীর ওপর নির্যাতন বন্ধে আইন করেছে চীন।ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দেশটিতে নিজের পরিবারে নারীদের নির্যাতনের শিকারহওয়াকে ঘরোয়া ব্যাপার হিসেবেই দেখা হয়। তবে নতুন এই আইনের প্রয়োগের মাধ্যমেচীনে পারিবারিক সহিংসতার হার কমবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ।

অলচায়না উমেনস ফেডারশনের হিসাব অনুযায়ী চীনের বিবাহিত নারীদের ২৫ শতাংশই গৃহনির্যাতনের শিকার। তবে পর্যবেক্ষকদের ধারণা প্রকৃত হিসাব আরও বেশি। কারণবেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের ঘটনা বাইরে প্রকাশ পায় না।


সরকারি ঘোষণাঅনুযায়ী, মঙ্গলবার থেকে চীনে সব ধরনের পারিবারিক সহিংসতা নিষিদ্ধ।পারিবারিক সহিংসতার ক্ষেত্রে অভিযোগের ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ারবিধান থাকছে এই আইনে।


তবে সমালোচকরা বলছেন, নারীর বিরুদ্ধে সহিংসতারোধে শুধু এই আইনই যথেষ্ট নয়। কারণ নতুন আইনে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধেকোনো কথা বলা হয়নি।


আইন অনুযায়ী, নারীদের ওপর পারিবারিক নির্যাতনেরক্ষেত্রে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে হস্তক্ষেপ করতে হবে। এছাড়ানির্যাতনের শিকার নারীর চিকিৎসার ব্যাপারেও সাহায্য করতে হবে পুলিশকে।


এই আইন একই সঙ্গে বিবাহিত এবং লিভ টুগেদার করা দম্পতিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

 

এআইজে