মিসরের উপকূলে অভিবাসিবাহী নৌযান ডুবে অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে অন্তত ৬০০ যাত্রী ছিলেন, এরমধ্যে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুই পুলিশ কর্মকর্তা জানান, ভূমধ্যসাগর তীরবর্তী রোসেতা নগরীর উপকূলে এ দুর্ঘটনা সংঘটিত হয়। উদ্ধার কর্মীরা আর কেউ বেঁচে থাকলে তাদের উদ্ধারে তল্লাশি অব্যাহত আছে।
সূত্র: বিবিসি

 

এমএনজে