ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা নবীন। বেরিয়েছিলেন তীর্থযাত্রায়। উদ্দেশ্য প্রায় ৭০০ কিলোমিটার দূরের স্থান সাবারিমালা। পুরো পথটিই যেতে হবে হেঁটে। দীর্ঘ এই পথে একা ছিলেন না নবীন। জুটে গিয়েছিল এক সঙ্গী।

গত বছর ৮ ডিসেম্বর থেকে পুরো ৬০০ কিলোমিটার পাড়ি দেয়া কুকুরটি।

নবীন আদর করে তাকে ‘মালু’ বলে ডেকেছেন। তবে মালুর আরেক নাম মালিকাপ্পুরাম। এর অর্থ সাবারিমালার ভক্ত।

‘৮০ কিলোমিটার পাড়ি দেয়ার পর আমি তাকে (মালু) দেখতে পাই। সে রাস্তার অপর দিক থেকে আসছিল। তবে আমার সামনে এসে থমকে দাঁড়ায়। এরপর আমার পিছে আসতে থাকে সে। তাকে অনেকবার তাড়ানোর চেষ্টা করেছি। কিন্তু সে গেলই না’, বলেন নবীন।

নবীন জানান, মালু সব সময় তার ২০ মিটার সামনে হাঁটত। এমনকি রাতে তার মালপত্র পাহারা দিত।

নাজিব