ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে আজ বৃহস্পতিবার। আজকে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। খবর এনডিটিভির। রাজধানী নয়াদিল্লির পালাম এলাকায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই এলাকাতেই ১৯৯৮ সালের ২৬ মে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৮.৪ ডিগ্রি সেলসিয়াস। নয়াদিল্লির সফদারজং এলাকাকে রাজধানীর জন্যে তাপমাত্রার আদর্শ এলাকা (স্ট্যান্ডার্ড টেমপারাচার এরিয়া) ধরা হয়। সেখানে আজ তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
আন্তর্জাতিক
নয়াদিল্লিতে চলছে তীব্র তাপদাহ, তাপমাত্রা ৪৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে আজ বৃহস্পতিবার। আজকে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। খবর এনডিটিভির।





