ভারতের চেন্নাইয়ে একটি নির্মাণাধীন ১২ তলা ভবন ধসে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে আরো দুই দিন সময় লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, রোববার সকালে ধ্বংসাবশেষ থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৫টায় এই দুর্ঘটনা ঘটে। পরুরের কাছে মুগালিভাক্কাম এলাকার ওই নির্মাণাধীন ভবনটি ভারি বৃষ্টিপাতের ফলে ধসে যায়।
নিহতদের মাঝে ৩ জনের নাম জানা গেছে। এরা হলেন মুথু পান্ডে (২৩), শঙ্কর (২৭) ও মাদুরাই (২৭)।
পুলিশ বলছে, উদ্ধরকৃত মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সরকারি কিলপক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।
২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





