বিখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের চিত্রকর্ম ‘স্টিল লাইফ, ভাস উইথ ডেইজিজ অ্যান্ড পপিজ’ গত বুধবার নিউইয়র্কে নিলামে ছয় কোটি ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে।
১৮৯০ সালে মৃত্যুর মাত্র কয়েক মাস আগে এটি এঁকেছিলেন ভ্যান গঘ। নিলামকারী প্রতিষ্ঠান সাদাবিস এর আয়োজন করে। এদিকে একই দিন নিউইয়র্কে ক্রিস্টির ডাকা নিলামে খ্যাতিমান ফরাসি চিত্রশিল্পী এদুয়া মানের চিত্রকর্ম লো প্রোঁতো বিক্রি হয় সাড়ে ছয় কোটি ডলারে।এএফপি
ইআর





