কথিত জঙ্গিবাদ সমর্থনের অভিযোগ এনে কাতার ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আল-জাজিরা সহ প্রায় ২১ টি সংবাদ মাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে মিশর।
মধ্যপ্রাচ্য ভিত্তিক মিশরীয় সংবাদ সংস্থা মিনার(MENA) উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করে বিভিন্ন গণমাধ্যম।
এই বিষয়ে মিশরে সরকারিভাবে কোন বিবৃতি দেওয়া হয় নি। খবরের সত্যতার নিশ্চয়তার জন্য মিশরের ন্যাশানাল টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা সত্য বা মিথ্যা কোন তথ্য দিতে পারে নি। বরং তাদের মতে এটা যদি সত্যিই হয়েও থাকে তাহলেও কোন সমস্য নেই।
উল্লেখ্য গতকাল বুধবার থেকে মিশরে আল-জাজিরা সহ স্থানীয় কিছু গণমাধ্যমে ঢোকার চেষ্টা করলে ব্যর্থ হয় আন্তর্জাতিক জনপ্রিয় সংবাদ মাধ্যম রয়টার্স।
গোপন সূত্রের ভিক্তিতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিনায়(MENA) উদ্ধৃতি দিয়ে বলা হয়, যেসব গণমাধ্যম বিশেষ করে বৈদেশিক অর্থায়নে পরিচালিত হয় যেমন মাশার-আল-আরাবিয়া(Masr Al Arabiya) এই জাতীয় পত্রিকাগুলোর প্রতি একটা কথিত অভিযোগ যে তারা জঙ্গি অর্থায়নে এবং মদদে সহায়তা করছে বলে ধারণা করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিতরে জনপ্রিয় সংবাদ মাধ্যম আল-জাজিরাও আছে বলে সূত্রে উল্লেখ করা হয়।
সূত্রে আরও উল্লেখ করে বলা হয় মিশরের সরকার এসব গণমাধ্যমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারে।
মিনায় রয়টার্সের উ্দ্ধৃতি দিয়ে আরও বলা হয় একটি গোপন সূত্র জানায় মিশরের সবচেয়ে জনপ্রিয় দল মুসলিম ব্রাদারহুডের প্রতি এসব সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব বর্তমান সেনা স্বৈরশাসক সিসি মেনে নিতে পারছেননা। যার কারণে সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সেনা সরকার।
অনাদিকাল থেকে মিশর সবসময় কাতারের প্রতি অভিযোগ করে আসছে এই বলে যে তারা ২০১৩ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবহিনীর ক্ষমতায় পদার্পণের প্রতি প্রতিবাদ জানিয়েছিল।
যাইহোক নিষিদ্ধ হওয়া পত্রিকাগুলোর ভিতরে কিছু পত্রিকার অভিযোগ যেমন মাদা মাসর(Mada Masr) জানায় তারা কাতার ভিত্তিক কোন অর্থায়নে পত্রিকা চালায় না এবং তারা কোন জঙ্গিবাদ সমর্থনেও কোনদিন কোন সংবাদ ছাপায় নি তাহলে কেন তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হলো।
উল্লেখ্য ২০১৩ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বৈদেশিক চক্রান্তে অপসারণ করে একনায়কতন্ত্রের সেনা শাসন প্রতিষ্ঠা করে সিসি। প্রতিষ্ঠার পর থেকে তাদের জনগণের ওপর এবং জনপ্রিয় দলটির ওপর স্বৈরশাসকের সর্বোচ্চ রুপ প্রদর্শন করে সিসি। তাদের এই একনায়কতন্ত্রের প্রতি সর্বোচ্চ সমর্থন দিয়েছে আমেরিকা থেকে শুরু করে সৌদি আরবের মতো দেশগুলো।
জেড





