ভোট প্রচারে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হলেন কংগ্রেস প্রার্থী ও অভিনেত্রী নাগমা।
রোববার সকালে উত্তরপ্রদেশের মেরঠ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নাগমা হাপুরে নির্বাচনী প্রচারে যান। সেখানে তাঁর দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা ছিল। এ সময়ে নাগমার সঙ্গে কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক গজরাজ শর্মা।
অভিযোগ পাওয়া গেছে, বিধায়ক গজরাজ নাগমার গায়ে হাত দেন। নাগমা বিরক্ত হয়ে বিধায়কের হাত সরিয়ে দেয়ার পরেও একই কাজ করতে থাকেন তিনি। এরপর বলিউড স্টার নাগমা রাগ দেখিয়ে সভা ছেড়ে বেরিয়ে যান।
বেশ কিছু মহিলা সংগঠন এ ঘটনায় বিধায়কের ক্ষমা প্রার্থনা দাবি করেছেন। বিধায়ক গজরাজ অবশ্য পুরো অভিযোগ অস্বীকার করেন। সূত্র: জিনিউজ, বাসস।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
ভারতে অভিনেত্রীর শ্লীলতাহানি করলেন বিধায়ক
ভোট প্রচারে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হলেন কংগ্রেস প্রার্থী ও অভিনেত্রী নাগমা। রোববার সকালে উত্তরপ্রদেশের মেরঠ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নাগমা হাপুরে নির্বাচনী





