মধ্য আফ্রিকার দেশ চাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।
সোমবার দেশটির রাজধানী এনডজামেনায় পুলিশ সদর দফতরের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এ ঘটনায় অনেকে হতাহত হয়েছে বলে চাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
তবে কত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে তা এই মুহূর্তে পরিষ্কার করে বলা সম্ভব নয় উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দেরাহিম বিরেমে হামিদ সংবাদমাধ্যমকে জানান, নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল ঘিরে ফেলেছে।
পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
প্রতিবেশি দেশ নাইজেরিয়ায় বেশ কিছুদিন ধরেই বোকো হারাম নিধনে কাজ করছে চাদ সেনাবাহিনী।
এসএইচ





