৭ম শ্রেণি পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে লম্পট দুলাভাইকে জুতাপেটা করে পুলিশে দিয়েছে শ্বশুড় বাড়ির লোকজন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের চিলমারী উপজেলার সীমান্ত উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের ইন্দারার পাড় গ্রামে।
জানা যায়, রাজারহাট উপজেলার ঘাটবাড়ী এলাকার ছকির মিয়ার পুত্র রকেট মিয়া (৩৮) মঙ্গলবার ঐ গ্রামে তার শশুরবাড়ীতে বেড়াতে আসে। সেখানে রাত্রিযাপনের এক পর্যায়ে লম্পট দুলাভাই কৌশলে সপ্তম শ্রেণী পড়ুয়া শ্যালিকার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শ্যালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে সে তার পরিবারকে সব ঘটনা খুলে বলে। পরে পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে লম্পট জামাইকে এলোপাতাড়ি জুতাপেটা করে পুলিশে দেয়।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে উলিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ রকেটকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





