বিশ্বের জনসংখ্যা বর্তমানে ৭০০ কোটির বেশি । জনবহুল দেশগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টাও দেখা যায়।
কিন্তু কোনোভাবেই জনসংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরা যাচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধি নিয়ে প্রচুর গবেষণাও হচ্ছে দেশে দেশে। কিন্তু ফলাফল খুব সামান্যই। জনবিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯০০ কোটি। আর ২১০০ সালে এই বিশ্বের জনসংখ্যা হবে ১ হাজার কোটি । আর এই বৃদ্ধিতে বড় ভুমিকা রাখবে আফ্রিকার দেশগুলো। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত অধ্যাপক ডেভিড ব্লুমের একটি প্রবন্ধের সূত্র উল্লেখ করে এ তথ্য জানিয়েছে হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ।
এদিকে, জনসংখ্যা বৃদ্ধির বিন্যাস নিয়ে প্রবন্ধটিতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য স্থান পেয়েছে। আফ্রিকার দেশগুলোতে জনসংখ্যা বাড়লেও ইউরোপের জার্মানি ও জাপানের মতো উন্নত দেশগুলোতে কিন্তু জনসংখ্যার ঘাটতি তৈরি হবে। কোনো কোনো দেশে জনসংখ্যা যেমন বাড়বে তেমনি কিছু কিছু দেশে জনসংখ্যা কমবে। আগামী দশকগুলোতে জনসংখ্যা বাড়া কমার এই খেলা দেখতে পাবে বিশ্ববাসী।
প্রবন্ধে বলা হয়েছে আগামী দশকগুলোতে জীবন ও সমাজ ব্যবস্থার কারণে উন্নত দেশগুলো কর্মক্ষম মানুষ উৎপাদনে অক্ষম হবে। ফলে এসব দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে। কর্মক্ষম মানুষ কমে যাওয়ায় উৎপাদনেও ঘাটতি দেখা দেবে। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির যে হিসাব বিজ্ঞানীরা করছেন তাতে উন্নত দেশগুলো মাত্র ৩ শতাংশ অবদান রাখবে।
প্রবন্ধে বলা হয়েছে ২০৫০ সালে জনসংখ্যা বৃদ্ধি যে উচ্চতায় উঠবে তাতে জনবহুল দেশগুলোতে সৃষ্টি হবে বিরূপ প্রতিক্রিয়া। এসময়ে আফ্রিকার দেশগুলোতে জনসংখ্যা বাড়বে ১১০ কোটির বেশি যা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির মোটর হারের ৪৯ শতাংশ।
অধ্যাপক ব্লুম বলেন, এমনতিই আফ্রিকার দেশগুলোতে নানান সঙ্কট বিরাজ করছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক সঙ্কট তৈরি হবে। এতে পরিস্থিতি আরো করুণ হয়ে উঠবে। আবাসন ও জ্বালানির সঙ্কটও ভয়াবহ আকার ধারণ করবে।
তিনি লিখিছেন, ২১০০ সালে বিশ্বের জনসংখ্যা ১ হাজার কোটি ছাড়িয়ে গেলেও তার খাদ্য জোগানের জন্য প্রয়োজনীয় কৃষি জমি বিশ্বে রয়েছে। কিন্তু প্রযুক্তিগত পশ্চাৎপদতার কারণে খাদ্য উৎপাদন সমান হারে বাড়ানো অসম্ভব হয়ে উঠবে। সম্পদের অব্যবস্থাপনাও প্রকট হবে। আর এতে বিশ্বের দেশে দেশ ভারসাম্যহীন পরিস্থিতির সৃষ্টি হবে। মানুষ অভুক্ত অবস্থায় মৃত্যুমুখে পতিত হবে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
বিশ্বের জনসংখ্যা হবে ১ হাজার কোটি
বিশ্বের জনসংখ্যা বর্তমানে ৭০০ কোটির বেশি । জনবহুল দেশগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টাও দেখা যায়। কিন্তু কোনোভাবেই জনসংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরা যাচ্ছে না। জনসংখ্যা বৃদ্ধি নিয়ে প্রচুর গবেষণাও হচ্ছে দেশে দেশে।





