আফগানিস্তানের কান্দাহার প্রদেশে গতকাল শনিবারের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাঁচ সেনার সবাই ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং নিহত সেনাদের পরিবারকে বিস্তারিত না জানিয়ে এ নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।  
এর আগে গতকাল কান্দাহার গভর্নরের মুখপাত্র দাওয়াখান মিনাপাল জানিয়েছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে তাখতে পোল জেলায় বিদেশি বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এদিকে, আফগানিস্তানের তালেবানরা দাবি করেছে- তাদের হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তালেবানরা বলছে, হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুঁড়লে তাতে আগুন ধরে যায় এবং এ অবস্থায় এটি মাটিতে পড়ে যায়। হেলিকপ্টারে থাকা সব সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তালেবান। তালেবান নিহত সেনাদের সংখ্যা উল্লেখ না করলেও ব্রিটিশ সূত্র তাদের হেলিকপ্টারে পাঁচ সেনা ছিল বলে জানিয়েছে।
গতকাল এ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগে কুনার প্রদেশে আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]