ভারতের ব্যাঙ্গালোরে প্রতিহিংসার জের ধরে বন্ধু থায়াগারাজুকে (২১) সঙ্গে নিয়ে প্রেমিকা শ্রেয়াকে (ছদ্মনাম) (১৯) ধর্ষণ করেছেন অভিষেক (২১) নামে এক যুবক। তাদের উভয়কেই গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার টাইমস অব ইনডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেয়া নামে এক মেয়ের সঙ্গে ফেইসবুকের মাধ্যমে অভিষেকের প্রেম হয়। এক পর্যায়ে তাদের সম্পর্ক ভেঙে যায়।

এরপর শ্রেয়া অভিষেকের বন্ধু মঞ্জুনাথের সঙ্গে মিশতে শুরু করেন। যখন মঞ্জুনাথ দেখলেন, শ্রেয়া তার কাছে আসার চেষ্টা করছেন তখন তিনি বিষয়টি অভিষেককে জানান। বিষয়টি জেনে অভিষেক রাগে যান।

এরপর অভিষেক শ্রেয়াকে ফোন করে তার সঙ্গে পুরনায় সম্পর্ক গড়তে চান। এজন্য তিনি শ্রেয়াকে দেখা করতে বলেন।

একদিন অভিষেক তার বন্ধু থায়াগারাজু ও প্রেমিকা শ্রেয়াকে নিয়ে গাড়িতে করে রোড ট্রিপে বের হন। ভ্রমণের সময় তারা শ্রেয়াকে মদ খাইয়ে বেহুঁশ করে ফেলেন। পরে গাড়ি থামিয়ে গাড়ির ভেতরেই শ্রেয়াকে পালা করে ধর্ষণ করে একটি পার্কের পাশে ফেলে রেখে চলে যান।

সিটি কলেজের বিবিএম শিক্ষার্থী শ্রেয়া জানিয়েছেন, এ ঘটনার জন্য পুলিশ তাকে উল্টো দোষ দিচ্ছে।

তদন্ত কর্মকর্তারা বলেছেন, উল্টোপাল্টা চলাফেরার কারণে তাকে এমন দুর্ঘটনার শিকার হতে হয়েছে।

শ্রেয়া জানিয়েছেন, পুলিশ তার কাছে জানতে চেয়েছে, তিনি কতদিন ধরে মদ্যপান করেন। তার মা কখনও মদ্যপান করতেন কি না। এসব তথ্য তদন্তের জন্য অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন শ্রেয়া।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ