ভারতের পশ্চিমবঙ্গের মহেশতলায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে মহেশতলার আক্রা এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে আক্রা এলাকার বাসিন্দা এক নারী মহেশতলা থানার ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, ওই দিন রাতে সাড়ে সাতটা নাগাদ আক্রা স্টেশন চত্বরে একটি গাড়িতে তুলে তাকে ধর্ষণ করা হয়। তার পর ডাকঘর এলাকায় তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করায়। ডাক্তারি পরীক্ষার প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশের দাবি। তবে ওই নারীর অভিযোগ, পূর্বপরিচিত প্রতিবেশী রাজ নামে এক যুবক তাকে ধর্ষণ করেছে। রাজের সঙ্গে আরো চার যুবক ঘটনার সময় উপস্থিত ছিল। তারাও তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

এক তদন্তকারী অফিসার জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আক্রা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে রাজের পরিচিত তাজ, গাড়ির চালক ছোট্টুসহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত রাজ এখনো ফেরার।সূত্র : আনন্দবাজার।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ