রাশিয়ার সঙ্গে সদ্য যুক্ত হওয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল মস্কোর সময়ের সঙ্গে সময় মেলাল। শনিবার মধ্যরাতে ক্রিমিয়ার প্রধান নগরী সিম্ফারোপুলের রেলওয়ে ষ্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই ঘড়িকে এক করা হয়।
এ সময়ে ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আকসিয়নোভ উপস্থিত ছিলেন। সমর্থকদের উল্লাস ও করতালির মাধ্যমে ক্রিমিয়া তার সময় দুঘণ্টা এগিয়ে মস্কোর সময়ের সঙ্গে সমন্বয় করলো। অর্থাৎ ক্রিমিয়ার সময় রাত ১০টাকে এগিয়ে রাশিয়ার মধ্যরাত ১২ টার সঙ্গে মেলানো হল।
তবে এ খবর জানিয়ে ক্রিমিয়ার স্থানীয় পত্রিকা জনগণকে সতর্ক করে বলেছে- এর ফলে তাদেরকে কিছু দুর্ভোগ পোহাতে হতে পারে। যেমন ঘুমের সমস্যাসহ অবসন্নতা ইত্যাদি দেখা দিতে পারে।
কিন্তু স্থানীয় আইন পরিষদের মুখপাত্র লুদমিলা মুখোভা এসব সমস্যা নাকচ করে বলেছেন, সমস্যা হতে পারে। তবে তা সামান্য।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে এক গণভোটে ক্রিমিয়ার অধিকাংশ লোক রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয়। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
মস্কোর সময়ের সঙ্গে ঘড়ির কাঁটা মেলাল ক্রিমিয়া
রাশিয়ার সঙ্গে সদ্য যুক্ত হওয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল মস্কোর সময়ের সঙ্গে সময় মেলাল। শনিবার মধ্যরাতে ক্রিমিয়ার প্রধান নগরী সিম্ফারোপুলের রেলওয়ে ষ্টেশনে এক অনুষ্ঠানের





