ইরাকের কিরকুক শহরে আইএসের হামলায় ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। নিরাপত্তা এবং হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩৩ জন। এদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
ওই সংঘর্ষে ২৫ জঙ্গি নিহত হয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে। শুক্রবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জারিফ





