ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ইরানে ইউরেনিয়ামের নতুন নতুন রিজার্ভ বা খনি আবিষ্কৃত হয়েছে এবং এইসব খনিতে বিপুল পরিমাণ ইউরেনিয়াম রয়েছে।
তিনি বলেছেন, ইরানের ৬৩ শতাংশ অঞ্চলে ইউরেনিয়ামের অনুসন্ধান শেষ হয়েছে এবং আগামী চার বছরের মধ্যে বাদবাকি অঞ্চলেও অনুসন্ধান সম্পন্ন হবে বলে আশা করছি।
সালেহি বলেছেন, তার দেশ ইয়াজদ প্রদেশের সাঘান্দ খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন শুরু করেছে এবং খুব শিগগিরই একই প্রদেশের আর্দাকান শহর থেকেও ইউরেনিয়াম উত্তোলন শুরু হবে।
পশ্চিমা বিশেষজ্ঞদের কেউ কেউ বলছিলেন, ইরানে ইউরেনিয়ামের ঘাটতি রয়েছে এবং দেশটিকে আজ হোক কাল হোক বিদেশ থেকে ইউরেনিয়াম আমদানি করতে হবে।
কিন্তু ইরানে ইউরেনিয়ামের নতুন নতুন রিজার্ভ পাওয়ার খবর পশ্চিমা বিশেষজ্ঞদের এইসব অনুমানকে ম্লান করে দিয়েছে।
ইউরেনিয়াম শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক নানা কাজে ব্যবহার করা যায় এবং পরমাণু বোমা তৈরির জন্যেও উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হয়। অবশ্য ইরান পাশ্চাত্যের এই অভিযোগ নাকচ করে আসছে যে পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছা তেহরানের রয়েছে। সূত্র:আইআরআইবি
জেডআই





