'গুড বাই অল'  'তোরা সবাই ভালো থাকিস' ফেসবুকে স্ট্যাটাস দেবার কয়েক ঘন্টা পর অভিমানী এক কিশোরীর লাস উদ্ধার করেছে পুলিশ।জানাযায়,প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ফেসবুকে বন্ধুদের গ্রুপে 'আত্মহত্যা' করার কথা লেখে অরুণা ঘোষ (১৬)। রাত সাড়ে ৩টায় শনিবার একাদশ শ্রেণীর ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

কলকাতার বহরমপুরের ২ নম্বর বানজেটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে অরুণার এক সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। মণীন্দ্রনগর গার্লস স্কুলের ছাত্রী অরুণার সঙ্গে পাশের স্কুলের এক পড়ুয়ার সম্পর্ক ছিল। কিন্তু কয়েক দিন ধরে ওই কিশোর অরুণাকে এড়িয়ে চলছিল বলে জানাযায়।

শনিবার সন্ধ্যায় দেখা হওয়ার পরে দু'জনের মধ্যে ঝগড়া হয়। রাতে মানসিক কষ্টের কথা অরুণা ফেসবুকে জানায় বন্ধুদের। সেই সঙ্গে আত্মহত্যার সিদ্ধান্তের কথাও লেখেছিল সে ।এরপরই বাড়ির দোতলায় নিজের ঘরে শাড়ির ফাঁস নিয়ে আত্মহত্যা করে ।

নিহতের বাবা দীপ্তিমান ঘোষ, মা শম্পা ঘোষ ছাড়াও পিকু নামে এক ছোট বোন রয়েছে কিশোরীর, পরে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বহরমপুরের আইসি শৈলেন্দ্রকুমার বিশ্বাস।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা