বেইজিংকে টপকে গেল দিল্লি। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন বা হু-এর এক সাম্প্রতিক সমীক্ষা বলছে, বায়ুদূষণে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে এ দেশ। আরও নির্দিষ্ট করে বলতে গেলে দিল্লি ও পাটনা ভুবনডাঙার সবচেয়ে দূষিত দুই শহর।

দিল্লির সঙ্গে দূষিততম শহরের তকমা পেয়েছে পাকিস্তানের করাচি ও পেশোয়ার। বেইজিং রয়েছে তারও পিছনে। হু আরও জানাচ্ছে, বিশ্বের ইতিহাসে এই প্রথমবার দেখা গেল, দুনিয়ার মোট বাসিন্দাদের মধ্যে প্রায় অর্ধেকই বাস করছেন মূলত শহরে। তাই বড় বড় শহরগুলির দূষণমাত্রাও বাড়ছে পাল্লা দিয়ে। মেগা সিটিতে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত আড়াইগুণ বেশি।

বায়ুদূষণ শুধু যে শহরের মানুষদেরই জীবন কমিয়ে দিচ্ছে তা নয়, শহরের আশেপাশের এলাকারও ব্যপক ক্ষতি করছে। অনেকটা প্যাসিভ স্মোকিংয়ের মত। বেজিং বা করাচির দূষণে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রতিবেশি এলাকাগুলিও।

প্রতিকার হিসেবে হু-এর বার্তা, দূষণ যে সভ্যতাকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে তা সাধারণ মানুষকে বোঝানোর ভার নিতে হবে রাজনৈতিক নেতাদের। আন্তর্জাতিক স্তরেও বড় বড় নেতাদের  তৈরি করতে হবে সচেতনতা। ক্রমাগত বেড়ে চলা গাড়ির ব্যবহার কমাতে হবে। মন দিতে হবে বিকল্প জ্বালালির প্রতি।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই