মালয়েশিয়ায় ৩৮ জন মিলে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেশটির পুলিশ ১৩ যুবককে আটক করেছে। সন্দেহভাজন আরো ২৫ যুবককে পুলিশ খুঁজছে। শুক্রবার রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে। মালয়েশিয়ার অ্যাস্ট্রো আওয়ানি টেলিভিশন ও স্টার ডেইলি এক প্রতিবেদনে জানায়, গত ২০ মে দেশটির উত্তরাঞ্চলীয় শহর কেলান্তানে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই কিশোরীকে স্থানীয় একটি মদের আস্তানায় তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণের সঙ্গে ওই কিশোরীর ১৭ বছর বয়সী বন্ধুও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার পুলিশ প্রধান আজহাম অথাম জানান, এ ঘটনায় ৩৮ ব্যক্তি জড়িত ছিল। আটকদের মধ্যে অনেকেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। নিউ স্ট্রেইটস টাইমস জানায়, আটকদের মধ্যে এক ব্যক্তি ও তার দুই কিশোর ছেলেও রয়েছে। [b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
আন্তর্জাতিক
বাবা ছেলেসহ ৩৮ জনে ধর্ষণ!
মালয়েশিয়ায় ৩৮ জন মিলে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেশটির পুলিশ ১৩ যুবককে আটক করেছে। সন্দেহভাজন আরো ২৫ যুবককে পুলিশ খুঁজছে। শুক্রবার রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে





