ভারতের নামকরা যাদবপুর বিশ্ববিদ্যালয় অফিসিয়াস ওয়েবসাইটের অ্যাডমিশন লিংকে ক্লিক করলেই ভেসে উঠছিল অশ্লীল ছবি।
সংবাদমাধ্যমে ঘটনা জানাজানি হতেই সাইটটি বন্ধ করে সরিয়ে দেওয়া হয় সব ছবি। কিন্তু কে বা কারা এমন কাজ করেছে তা এখনো জানা যায় নি। খবর: আনন্দবাজার।
এ ঘটনাকে দুঃখজনক অ্যাখ্যা দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন, কারা কেন করল খতিয়ে দেখা হচ্ছে। যাদবপুর যখন এই কান্ডে মুখরিত ছিল, তখনও বিশ্ববিদ্যালয়ের সাইটে দেখা যায় উপাচার্যের মন্তব্য, আই অ্যাম সরি।
যদিও কর্তৃপক্ষ দাবি করে, উপাচার্য এমন কথা বলেননি। সেই ঘটনার পর ফের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইট নিয়ে বিতর্ক। রেজিস্ট্রার জানিয়েছেন, আগের কথা পুলিশকে জানানো হলেও সুরক্ষিত হয়নি সাইট।
বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা জানিয়েছেন, লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানানো হয়েছে যাদবপুর থানাকেও। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমান, হ্যাক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাইট।
কিন্তু কেন বার বার এমন হচ্ছে? কারা করছে? উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। তদন্ত করছে পুলিশ।
ইআর





