শ্রীলংকার একটি বাড়ির বাসিন্দারা তাদের বাগানে একটি গণকবরের সন্ধান পেয়েছে। গণকবরটিতে অন্তত ৯টি মৃতদেহ ছিল।
পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানান, উত্তরাঞ্চলীয় মুল্লাইতিভুর পুতুক্কুদিরিরিপ্পু শহরে শুক্রবার একটি পরিবার তাদের বাড়ির বাগান পরিষ্কার করার সময় গণকবরটির সন্ধান পায়।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত গণকবরটি থেকে ৯ জনের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় বিচারিক মেডিকেল অফিসার পরীক্ষার জন্য কঙ্কালগুলো নিয়ে গেছেন।’
কর্মকর্তারা ডিসেম্বরে পার্শ্ববর্তী এলাকা মান্নারে আবিষ্কৃত চিহ্ন বিহীন একটি গণকবর থেকে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা ৮০ বলে উল্লেখ করার মাত্র কয়েক দিন পর সর্বশেষ এ গণকবরের সন্ধান পাওয়া গেল।
প্রায় পাঁচ বছর আগে শ্রীলংকার সরকারি বাহিনী তামিল বিদ্রোহীদের চূড়ান্তভাবে পরাজিত করার পর ডিসেম্বরে সাবেক যুদ্ধাঞ্চলের মান্নার এলাকার গণকবরটিই প্রথম আবিষ্কৃত হয়।
শ্রীলংকার জাতিগত সংখ্যালঘু তামিলরা পৃথক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য কয়েক দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত চালিয়ে যায়।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
শ্রীলংকায় বাগানে গণকবরের সন্ধান লাভ
শ্রীলংকার একটি বাড়ির বাসিন্দারা তাদের বাগানে একটি গণকবরের সন্ধান পেয়েছে। গণকবরটিতে অন্তত ৯টি মৃতদেহ ছিল। পুলিশের





