সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হয়েছে আজ শনিবার।

আবুধাবি জুডিশিয়াল বিভাগের কমিটির সভায় লিখিত এক বিবৃতিতে চাঁদ দেখা কমিটির সভাপতি ডা. হাদেফ বিন জাওয়ান আল ধাহিরি জানান, শুক্রবার আমিরাতের কোথায় রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে রমজান মাস শুরু হবে।

সংযুক্ত আরব আমিরাতের মতো, কুয়েত, কাতার, বাহরাইন, ওমানসহ মধ্যপ্রাচ্যেও রমজান মাস শুরু হয় আজ শনিবার।

এদিকে রমজান মাস উপলক্ষে আবুধাবি ও দুবাইয়ের শাসক সংযুক্ত আরব আমিরাতের সব মানুষ এবং সারা বিশ্বের মুসলমানদের অভিনন্দন জানান।

ঢাকা, ২৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস