কেইন আরও বলেন, ঘটনাস্থলে দুইটি ভেন্ট শ্যাফ্টে তারা হামলা করেছিল। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে মোট ছয়টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইন। পরে একটি বোমার ভিডিও দেখান তিনি।
শনিবার (২১ জুন) রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওই হামলার পরে ইসরায়েলে কয়েক দফা হামলা চালায় ইরান। সেই সঙ্গে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান।
পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করতে থাকেন ট্রাম্প। শেষমেশ ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলে মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
সূত্র: বিবিসি, আল জাজিরা