শ্রীলঙ্কায় ইস্টার সানডে উপলক্ষ্যে গির্জায় সমবেত হওয়া খ্রিস্টান ধর্মালম্বী ও ৪টি বিলাবহুল হোটেলে হওয়া ৮টি বিস্ফোরণের মধ্যে ৬টিই ছিল আত্মঘাতী বোমা হামলা।
সরকারী তদন্ত বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। মোট ৩টি গির্জা ও ৪টি বিলাসবহুল হোটেলে হামলা চালানো হয়।
হামলাগুলোর আটটির মধ্যে ছয়টি হামলা আত্মঘাতী ছিল। যেখানে ঘাতক নিজেই হামলার সাথে জীবন দিয়ে দেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেভাজন ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এখন পর্যন্ত হামলা নিহতের সংখ্যা ২৯০ এবং আহত ৫ শতাধিক। হামলা কেউ এখন পর্যন্ত দায় স্বীকার করে নি। তবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানায়, হামলাকারী এবং আটককারীরা সবাই শ্রীলঙ্কান।
জেড





