ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৬৫ মণ আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৪ জুলাই) দুপুরে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি ট্রাকে করে উপহারের এই আম পাঠানো হয়।

ভারত-বাংলাদেশ নোম্যানস ল্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ২৬০টি কার্টনে করে আমের এই চালান পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, হস্তান্তর অনুষ্ঠানে ভারতে নিযুক্ত কলকাতাস্থ প্রথম সচিব (রাজনৈতিক) মো: সানিউল কাদের, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি