আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ জন।
ন্যাটো অফিস ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশে আজ বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।খবর বিবিসির
নিহতদের মধ্যে দু'জন সামরিক এবং বাকিরা বেসামরিক লোক। একজন ন্যাটো মিশনের সদস্য, তিনি রোমানিয়ান সেনাবাহিনীর। সামরিক আরেক ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য। তালেবান এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
এএস





