জার্মানিতে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছে দেশটির পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে মিউনিখ শহরের দক্ষিণ-পূর্বে ৬০ কিলোমিটার দূরের ব্যাড অ্যাবলিংয়ে এ ঘটনা ঘটে। খবর এএফপি, বিবিসির

পুলিশ জানিয়েছে, এতে হতাহত হয়েছে অনেকেই। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষে আটকে থাকাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

জার্মান পুলিশের মুখপাত্র স্টিফেন সনট্যাগের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। ঘটনাস্থলে চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঠিক কতজন নিহত হয়েছেন তা জানা না গেলেও শতাধিক যাত্রী আহত হয়েছেন।

তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।

ওএফ